ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে, প্লাবিত নিম্নাঞ্চল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

দিনাজপুরের ছোট-বড় সব নদীতেই পানি বাড়ছে। উজানে অবিরাম বৃষ্টিপাতের কারণে জেলার আত্রাই নদীর পানি বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দিনাজপুরে উজানে ভারি বৃষ্টিপাত ও ভারত থেকে বৃষ্টির পানি নেমে আসায় জেলার আত্রাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও জেলার ছোট যমুনা ও পূণর্ভবা নদীর পানি এখনও বিপদসীমার একটু নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পূনর্ভবা ব্রিজের আশেপাশের কিছু নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে, আত্রাই নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ফলে নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী পরিবারগুলো পানিবন্ধী হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুরের তিনটি নদীর মধ্যে আত্রাই নদীর পানি বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দিনাজপুরসহ উজানের দু’দিনের বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলের কিছু কিছু এলাকায় নদীর পানি প্রবেশ করেছে। তবে বৃষ্টিপাত না হলে পানি প্রবাহ কমে যাবে বলে পানি উন্নয়ন বোর্ড জানায়।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মাহাবুব আলম দুপুরে জানান, জেলার ওপর দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর পানি ৩৩ দশমিক ৫০০ মিটার বিপদসীমা থাকলেও ৩২ দশমিক ২৬ মিটার, আত্রাই নদীর বিপদসীমা ৩৯ দশমিক ৬৫০ অতিক্রম করে ৪০ দশমিক ১১ মিটার এবং ছোট যমুনা নদীর পানি বিপদসীমা ২৯ দশমিক ৯৫০ হলেও ২৬ দশমিক ৩৬ মিটারে রয়েছে। তবে দিনাজপুরে বৃষ্টিপাত হলে নদ-নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করার আমঙ্কা রয়েছে।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান সাংবাদিকদের বলেন, ভারতের জলপাইকুড়ি, সিকিম ও পঞ্চগড়ে কয়েকদিন ধরে ভারীবর্ষণ হওয়ায়, দিনাজপুরের নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দিনাজপুরের আত্রাই নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে গতকাল সকালে পানি প্রবাহিত হলেও আজ দুপুর ১২টার দিকে ৫১ সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। তবে আত্রাই নদীর পানি দুপুরের পর থেকে কমতে শুরু করেছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102