ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আদর্শ-নৈতিকতা না থাকলে আওয়ামী লীগে ঠাঁই নেই: নৌপ্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৫২ বার পঠিত

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি করতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ভিত্তিতে চলতে হবে। যত প্রভাবশালী কিংবা টাকাওয়ালা হোক না কেন আদর্শ-নৈতিকতা না থাকলে আওয়ামী লীগে ঠাঁই হবে না।
শনিবার দিনাজপুরের বোচাগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রউফ চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশে অনৈতিক রাজনীতির প্রচলন ঘটিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশকে সত্য ও সুন্দরের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চৌধুরী ছিলেন সত্যবাদী ও সাহসী। আদর্শের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তিনি বৃহত্তর দিনাজপুরে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। আজও দিনাজপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতি সেই আদর্শের পথেই হাঁটছে। এ আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদ আফসার আলী, উপজেলা চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান বাবু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আসলাম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102