ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আদালতে নেওয়া হলো আবু ত্ব-হাকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে উদ্ধারের পর আদালতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে তার তিন সহযোগীকেও আদালতে পাঠানো হয়েছে। তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে।

এর আগে এক সপ্তাহ নিখোঁজ থাকার পর আজ শুক্রবার দুপুরে রংপুর নগরের আবহাওয়া অফিসসংলগ্ন মাস্টার পাড়ায় তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশনের উপকমিশনার আবু মারুফ হোসেন গণমাধ্যমকে জানান, তাদের তিনজনকে আদালতে তোলা হয়েছে। ম্যাজিস্ট্রেটের আদেশের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ত্ব-হা নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) আলোকে তিনজনকে আদালতে তোলা হয়েছে। এখন আদালতই এ বিষয়ে করণীয় ঠিক করবেন।

এর আগে, বিকেলে সংবাদ সম্মেলনে রংপুর গোয়েন্দা পুলিশ দাবি করেন, কেউ আবু ত্ব-হা আদনানকে অপহরণ করেনি। ব্যক্তিগত কারণে গাইবান্ধায় তার বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। ব্যক্তিগত ও পারিবারিক করাণে তিনি তার বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন।

এসময় ডিবি কর্মকর্তারা জানিয়েছিলেন, আপাতত পুলিশ হেফাজতেই থাকবেন আবু ত্ব-হা। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাতে আদালতে পাঠানো হয়েছে।

গত ১০ জুন দিবাগত রাত থেকে কোনো খোঁজ মিলছিল না আবু ত্ব-হা আদনানসহ তার দুই সঙ্গী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিনের। সেদিন বিকেল ৪টার দিকে ওই তিনজনসহ আবু ত্ব-হা রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকার পথে রওনা দেন। রাতে মোবাইল ফোনে সর্বশেষ কথা হলে তিনি সাভারে যাচ্ছেন বলে তার মাকে জানান। এরপর রাত ২টা ৩৬ মিনিটে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আদনানের। তিনি সাভার যাচ্ছেন বলেই জানান স্ত্রীকেও। তারপর থেকেই তার ফোন বন্ধ থাকায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরদিন বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতেয়ালি থানায় জিডি করেন আবু ত্ব-হার মা আজেদা বেগম।

সংবাদ সম্মেলনে বলা হয়, ত্ব-হার মায়ের জিডির সূত্র ধরে পুলিশ অনুসন্ধান করছিল। আজকে গোপন সূত্রে খবর মেলে আবু তার ত্ব-হা রংপুর নগরীর আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ায় তার শ্বশুরবাড়িতে প্রথম স্ত্রীর সঙ্গে আছেন। সেই সংবাদ পেয়ে পুলিশ তাকে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার অপর সঙ্গীদেরও সন্ধান পাওয়া যায়।

গাইবান্ধার ত্রিমোহনীতে বন্ধু সিয়ামের বাসায় ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা আদনানসহ নিখোঁজ চারজন। বন্ধু বাসায় না থাকলেও তার মায়ের কাছে ছিলেন তারা। ব্যক্তিগত ও পারিবারিক কারণে ত্ব-হা আত্মগোপনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ তাকে রংপুরে তার প্রথম স্ত্রীর বাসা থেকেই উদ্ধার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102