ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আদালতে নেয়ার পথে হাতকড়া নিয়ে পালাল আসামি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

নেত্রকোনা; আদালতে নেয়ার পথে হাতকড়া নিয়ে পুলিশের হাত থেকে পলাশ (১৮) নামের এক আসামি পালিয়ে গেছে। সোমবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলার মদন বাজার নামক স্থানে সিএনজি থেকে পালিয়ে যায় সে।

পলাশ মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মিলন মিয়ার ছেলে।

জানা যায়, রোববার বিকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশকে আটক করে জনতা। পরে থাকে মদন থানা পুলিশে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে সোমবার দুপুরে সিএনজি দিয়ে নেত্রকোনা আদালতে প্রেরণ করে পুলিশ। থানা থেকে মদন বাজার নামক স্থানে পৌঁছলে বৃষ্টি শুরু হলে হাতকড়া নিয়ে পালিয়ে যায় আসামি।

আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি মদন থানার ওসি ফেরদৌস আলম নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। আসামি ধরতে অভিযান অব্যাহত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102