ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আদালতে শুটার মাসুম, ১৫ দিনের রিমান্ড আবেদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৮ বার পঠিত

রাজধানীর শাজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিতে হত্যার ঘটনায় শুটার মাসুম মোহাম্মদ আকাশকে আদালতে তোলা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুরের দিকে ডিবি পুলিশের গাড়িতে করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

হত্যাকাণ্ডের ব্যাপারে আরও তথ্য পেতে জিজ্ঞাসাবাদের জন্য মাসুমের ১৫ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। কিছুক্ষণ পর রিমান্ড শুনানি শুরু হবে।

গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে শাজাহানপুর এলাকায় গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতি।

জোড়া খুনের ঘটনার পর থেকেই পুলিশ শুটার মাসুমকে ধরতে দেশব্যাপী অভিযান শুরু করে। একপর্যায়ে বগুড়া থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে আনা হয় ঢাকায়।

হত্যাকাণ্ড সম্পর্কে আরও তথ্য পেতে আজ আদালতে হাজির করা হয়। দুপুরের দিকে আদালতে নেওয়ার পর তাকে গারদখানায় রাখা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালতের দ্বিতীয় সেশনে রিমান্ড আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102