ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আদালতে হাজির না হওয়ায় ইউপি চেয়ারম্যানকে ১০ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩১ বার পঠিত

সিরাজগঞ্জ আদালতে একটি মামলায় ভুয়া জন্মসনদ দাখিলের বিষয়ে ব্যাখ্যা চাইতে ইউপি চেয়ারম্যানকে তলব করার পরও আদালতে হাজির না হওয়ায় ১০ টাকা জরিমানা ও অনাদায়ে একদিনের কারাদণ্ড দিয়েছেন বিচারক। দণ্ডপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম পার্শ্ববর্তী বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১ জুন) সিরাজগঞ্জের কাজিপুর পারিবারিক আদালতের বিচারক লোকমান হাকিম ওই চেয়ারম্যানের অনুপস্থিতে এ দণ্ড দেন।

শুক্রবার (২ জুন) আদালতের বেঞ্চ সহকারী সাব্বির হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি মামলায় ভুয়া জন্মসনদ দাখিলের সূত্র ধরে ওই ইউপি চেয়ারম্যানকে তলব করেছিলেন আদালত। তবে চেয়ারম্যান আদালতে হাজির হননি।

পরে ভুয়া জন্ম সনদের বিষয়ে ব্যাখ্যা না দেওয়ায় তার বিরুদ্ধে কেন আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে আরেক দফা কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত। এরপর সমন পাওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষের আইনজীবী ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলা দায়েরসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। সেই প্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

এদিকে বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, মঙ্গলবার (৩০ মে) ডাকযোগে একটি চিঠি পেয়েছিলাম। সেখানে ২৪ মে সিরাজগঞ্জ আদালতে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। ২৪ তারিখের উপস্থিতির চিঠি যদি একই মাসের ৩০ তারিখে পাই, তাহলে কিভাবে আমি উপস্থিত হবো?

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102