ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আদালতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

২০২০ সালের নাশকতার মামলায় গ্রেফতার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে বিশেষ নিরাপত্তায় আজ সোমবার বেলা ১১টার দিকে আদালতে তোলা হয়েছে। গতকাল দুপুর ১টার কিছু আগে মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তেজগাঁও জোনের ডিসি হারুনুর রশীদ পরে সংবাদ সম্মেলনে জানান, রিসোর্টকাণ্ড, তৃতীয় বিয়েসহ নানা বিষয়ে কোনো প্রশ্নেরই জবাব দিতে পারেননি মামুনুল।

মোদিবিরোধী উগ্র আন্দোলন, রিসোর্টে নারী কেলেঙ্কারি, ২০১৩ সালে শাপলা চত্বরের নৈরাজ্য কিংবা সম্প্রতি দেশব্যাপী দফায় দফায় ভাঙচুর আর তাণ্ডব। এসব ঘটনায় হুকুমদাতা হিসেবে ঘুরে ফিরে নাম আসে হেফাজত নেতা মামুনুল হকের।

আর এ কারণে মামুনুলকে নজরদারিতে রাখে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। মামুনুল হক কি গ্রেফতার হবেন? গত কয়েক দিনের এমন গুঞ্জন সত্যি হলো রোববার দুপুরে। দুপুর পৌনে ১টায় মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই এ তথ্য নিশ্চিত করেন ডিএমপি কমিশনার ও ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার।

গ্রেফতারের পর সংবাদ সম্মেলন করে পুলিশ। তারা জানান সোমবার তাকে আদালতে নেওয়া হবে। সম্প্রতি দেশের বহু জায়গায় হেফাজতের তাণ্ডবের কথা মামুনুল স্বীকার করেছেন বলেও জানায় পুলিশ। পরে মামুনুলকে তেজগাঁও থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102