ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আদালত চত্বরে স্বামীকে পেটালেন স্ত্রী !

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

যশোরে আদালত প্রাঙ্গণে পারিবারিক সহিংসতা মামলার আসামি জুয়েল রানাকে তার স্ত্রী ও শাশুড়ি মারপিট করেছে। এ ঘটনা জানতে পেরে জুয়েল রানার স্ত্রী লাবনী খাতুন ও তার মাকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আটক রাখার আদেশ দেন বিচারক। বৃহস্পতিবার (১১ মার্চ) মামলার শুনানির দিন এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলার তপসীডাঙ্গার আক্কাস আলীর মেয়ে লাবনী খাতুনকে বিয়ে করেন বাঘারপাড়ার বন্দবিলা গ্রামের জুয়েল রানা। এরপর যৌতুকের দাবিতে রানা নির্যাতন শুরু করেন। ২০২০ সালের ৯ নভেম্বর রানাকে আসামি করে আদালতে পারিবারিক সুরক্ষা আইনে মামলা করেন লাবনী খাতুন। বৃহস্পতিবার এ মামলার শুনানির দিন ধার্য ছিল। আদালতে উভয়পক্ষের শুনানি শেষে তারা বিষয়টি মীমাংসা করে নেবেন বলে জানান।

আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর জুয়েল রানা নিচে নেমে আসেন। এ সময় লাবনী ও তার মা জুয়েল রানাকে মারপিট করে। তখন উপস্থিত আইনজীবী ও তাদের সহকারীরা রানাকে উদ্ধার করে। পরে আইনজীবীর মাধ্যমে জুয়েল রানা আদালতের বিচারককে অবহিত করলে মামলার বাদী লাবনী ও তার মাকে এজলাসে এনে বিকেল ছয়টা পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন।

অপরদিকে মামলার বাদী লাবনীর আইনজীবী নুরুজ্জামান সংশ্লিষ্ট বিচারকের সাথে দেখা করে তাদের মুক্তির আবেদন জানান। বিচারকের আদেশে সন্ধ্যা ছয়টার পর তাদের মুক্তি দেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102