ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের হামলা, যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৯ বার পঠিত

সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ‍্যাংয়ের হামলায় আহত আকাশ মাহমুদ (২২) মারা গেছেন। এ ঘটনায় আহত আরও তিনজন সাভারের এনাম মেডিকেলে ভর্তি রয়েছেন।

বুধবার (১২ জুলাই) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের ডিউটি অফিসার ইউসুফ আলী। এরআগে বেলা সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালে মারা যান আকাশ।

আকাশ মাহমুদ মানিকগঞ্জের শিবালয় থানার কল্যাণপুর গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি সাভারের ব্যাংক কলোনি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের বাবা আবুল বাশার জানায়, আকাশ একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। গত ৯ জুলাই অফিসের টাকা বুঝিয়ে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর রাত ৮টার দিকে জানতে পারি হৃদয় গ্রুপের লোকজন তাকে কুপিয়ে আহত করেছে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আকাশ মারা যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ জানান, ঘটনার পর দুজনকে আটক করা হয়। তদন্তের স্বার্থে তাদের পরিচয় দেওয়া যাচ্ছে না। বাকিদের আটক অভিযান অব‍্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102