ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আধিপত্য বিস্তার নিয়ে মোংলায় তৃতীয় লিঙ্গের দুই পক্ষের সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

আধিপত্য বিস্তার নিয়ে বাগেরহাটের মোংলায় তৃতীয় লিঙ্গের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শিলা (২২) ও শিখা (৫৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৯ মার্চ) রাতে মামার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ মার্চ) আহত শিলা ও শিখা সাংবাদিকদের জানান, মোংলা, রামপাল ও খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায় দুটি গ্রুপে ভাগ হয়ে তারা কালেকশনসহ সামাজিক কর্মকাণ্ড করবেন। এই মর্মে শিখা ও শিলা এবং প্রেমা ও হাসি হিজড়া নিজেদের মধ্যে ৩’শ টাকার ষ্ট্যাম্পে চুক্তি করেন।

কিন্তু কিছুদিন না যেতেই সেই চুক্তি না মেনে প্রেমা হিজড়া শিলা ও শিখার এলাকায় ঢুকে কালেকশন শুরু করলে তারা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে তাদের ওপর হামলা করে প্রেমাসহ তাদের দলের অন্যরা। এতে শিলা ও শিখা আহত হন। তাই এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান শিখা। এদিকে প্রেমা হিজড়া দাবি করেন, আমি কাউকে মারিনি-শিখা ও শিলা তাদের মারধর করেছে।

এই ঘটনার বিষয়ে মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনার বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102