ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আধিপত্য বিস্তার: ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন।

রোববার (১৫ সেপ্টেম্বর) সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লেমুয়া-ছনুয়া রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম জানান, কর্মীরা ছনুয়াতে দলীয় একটি প্রোগ্রামে যায়। এসময় সাবেক ছাত্রদল নেতা আহসান সুমন ও ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা নিজাম গ্রুপের সদস্যরা নজরুল ইসলাম ও তার সঙ্গে থাকা কর্মীদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হামলায় আহতরা হলেন- ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেন শিমুল, কালিদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল আলম সৌরভসহ ১০ জন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আহসান সুমনকে বার বার মুঠোফোনে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, ছনুয়ার ওই ওয়ার্ডে শনিবার রাতে একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আহসান সুমনের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে সুমন সমর্থিতরা আবার কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102