ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আধুনিক ইইউর স্থপতি জ্যাক ডেলরস মারা গেছেন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ বার পঠিত

ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাক ডেলরস ৯৮ বছর বয়সে মারা গেছেন। তার কন্যা এ তথ্য জানিয়েছেন।

ডেলরসকে আধুনিক ইউরোপীয় ইউনিয়নের স্থপতি বলা হয়ে থাকে। খবর বিবিসির।
তিনি ব্লকটির মধ্যে মানুষজন, পণ্য ও পরিষেবার অবাধ যাতায়াতের অনুমতি দিয়ে একক বাজার তৈরি করতে সহায়তা করেছিলেন।

১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ডেলর ইউরোপীয় কমিশনের দায়িত্বে ছিলেন। ইউরোপে একক মুদ্রা ইউরো চালুরও ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন তিনি।

ডেলরের কন্যা মার্টিন অরবি বলেন, প্যারিসে নিজ বাড়িতে বুধবার সকালে ঘুমে থাকাকালে তিনি মারা যান।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ডেলরসের প্রশংসা করেছেন। তিনি ১৯৮১ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন।

ম্যাক্রো তার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, তার প্রতিশ্রুতি, তার আদর্শ এবং তার ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করব। আমি তার কাজ ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।

ডেলরস তিন মেয়াদে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। অন্যদের চেয়ে বেশি সময় তিনি এ পদে ছিলেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল তাকে দারুণ একজন ফ্রেঞ্চম্যান ও ইউরোপিয়ান বলে আখ্যা দিয়ে বলেছেন, তিনি আমাদের ইউরোপের অন্যতম নির্মাতা হিসেবে ইতিহাসে রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102