নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতি বিভাগের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে বগুড়ার শিবগঞ্জের মোকামতলা বাজারে অভিযান চালিয়ে জিহাদি বই ও লিফলেটসহ নরসিংদী জেলার রায়পুরা থানার কাচারিকান্দির মাওলানা মাহমুদুর রহমানের ছেলে হামিদুর রহমান (৩৯) কে গ্রেপ্তার করে পুলিশ।
বগুড়া ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্য আনসার আল ইসলামের দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য। সে দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফর করে। তার বিরুদ্ধে নরসিংদীর রায়পুরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলার হওয়ার পর থেকেই সে পলাতক ছিলো।
মঙ্গলবার (১৯ জানুুয়ারি) তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।