ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আনসার আল ইসলামের দুই সদস্য আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত
বগুড়া

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বগুড়া সদরের গোকুল এলাকা থেকে আটক করা হয় তাদের। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, জিহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বগুড়া সদরের গোকুল বাঘোপাড়া উত্তর পাড়া জামে মসজিদ সংলগ্ন একটি বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময়ে সেখানে অবস্থানরত কুমিল্লা জেলার ইকবাল হোসেন সরকার (৪০) এবং জায়েদুর রহমান ওরফে আব্দুল্লাহ নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, বোমা তৈরীর বিস্ফোরক উপাদান, একটি চাপাতি ও জঙ্গিবাদের বেশকিছু বই এবং প্রচারপত্র।

পুলিশ আরো জানায়, অন্তত পাঁচ বছর যাবৎ তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য হিসেবে দেশের ১৪টি জেলায় নিয়মিত প্রচারণার মাধ্যমে সদস্য ও অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

এ বিষয়ে বগুড়া সদর থানায় বিস্ফোরকদ্রব্য এবং সন্ত্রাস বিরোধী আইনে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102