বহুল আলোচিত ফরিদপুরের বাখন্ডা বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দারসহ আটজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (৩ জুলাই) রাতে রাজধানীর শ্যামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, শ্যামলী, দক্ষিণ কেরানীগঞ্জ ও মাদারীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দারসহ আটজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।