ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আন্তর্জাতিক পর্যায়েও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: কৃষিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৪ বার পঠিত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো। সামনের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলগুলো তৎপর। তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে। তারা নানান ষড়যন্ত্র করছে। আন্তর্জাতিক পর্যায়েও আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।

শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল স্টেডিয়ামে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় জেলা আওয়ামী লীগের সম্মেলনের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি যতই আন্দোলনের কথা বলুক, আমার দৃঢ় বিশ্বাস বিএনপি একটা পর্যায়ে গিয়ে নির্বাচনে আসবে। সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করব ইনশাআল্লাহ। আমরা বারবার বলছি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে যে সরকার ক্ষমতায় থাকবে, সেই সরকারই নির্বাচনের সময় দায়িত্বে থাকবে।

তিনি বলেন, আসলে নির্বাচন পরিচালনা করা সরকারের কোনো দায়িত্ব না, এটির দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। প্রধানমন্ত্রী বারবার বলছেন এবং আমরা বলছি, আমরা জাতিকে আশ্বস্ত করবো, আমাদের প্রতি আস্থা আনবো, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য খান আহমেদ শুভ প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102