ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের দিনক্ষণ জানালেন রোনালদো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮ বার পঠিত

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে অবসর নেবেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো? কাতার বিশ্বকাপেই কি শেষবার পর্তুগালের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে তাকে? এমন সব জল্পনার মাঝে অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো। জানালেন, এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার কোনও পরিকল্পনা তার নেই। আপাতত ২০২৪ সালের ইউরো কাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন তিনি।

পর্তুগাল ফুটবল ফেডারেশন রোনালদোকে ‘কুইনস ডে অওরো’ পুরস্কার দিয়েছে। দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সব থেকে বেশি গোল করার জন্য এই পুরস্কার দেয়া হয়েছে তাকে। সেই পুরস্কার অনুষ্ঠানে রোনালদো বলেন, আমার খেলা এখনও শেষ হয়নি। এখনও আমাকে অনেক দিন দেখতে পাবেন। বিশ্বকাপ ও ইউরো কাপ খেলতে চাই। আমার লক্ষ্য এখনও দেশের হয়ে অনেক গোল করা।

পর্তুগালের হয়ে ১৮৯ ম্যাচে ১১৭ গোল করেছেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের হয়ে জোড়া গোল করে ইরানের আলি দায়ির নজির ভাঙেন তিনি। নভেম্বরে পর্তুগালের হয়ে কাতার বিশ্বকাপ খেলতে নামবেন রোনালদো। এটিই তার শেষ বিশ্বকাপ কি না সে বিষয়ে এখনও কিছু জানাননি তিনি।

ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি আর খেলবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মৌসুমের শুরুতে অনেক ক্লাব তাকে নিতে আগ্রহ দেখিয়েছিল। ম্যানইউর সঙ্গে তার সম্পর্কেও কিছুটা অবনতি হয়েছিল। তবে আপাতত তিনি ক্লাব ছাড়ছেন না বলে জানিয়েছেন রোনালদো। যদিও এই মৌসুমে প্রিমিয়ার লিগে খুব কম ম্যাচে ম্যানচেস্টারের হয়ে প্রথম একাদশে খেলেছেন সিআরসেভেন। কয়েকটি ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসাবে নামানো হয়েছে তাকে। ইউরোপা লিগে এফসি শেরিফের বিরুদ্ধে শেষ গোল করেছেন সিআরসেভেন।

এএ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102