ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি তাকরিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

সৌদি আরবের পবিত্র মক্কার হারাম শরিফে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১১১ দেশের ১৫৩ জন হাফেজ অংশ নেয়। তাদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে সালেহ আহমাদ তাকরিম।

সৌদির স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে পবিত্র মক্কায় হারাম শরিফে বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

তৃতীয় স্থান অর্জন করায় হাফেজ তাকরিমের হাতে এক লাখ রিয়াল পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ২৭ লাখ টাকা। এছাড়া সনদ ও সম্মাননা ক্রেস্টও দেওয়া হয় তাকে।

‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’ শীর্ষক এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে তিনি এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া সৌদির ইসলাম ও দাওয়াহবিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

সালেহ আহমাদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। সে ঢাকার ‘মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি’র হিফজ বিভাগের শিক্ষার্থী। গত ৯ সেপ্টেম্বর সৌদি আরবে যায় তাকরিম।

এর আগে গত মে মাসে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে তাকরিম। ২০২০ সালের পবিত্র রমজান মাসে বেসরকারি টেলিভিশন বাংলাভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সালেহ আহমাদ তাকরিম।

এছাড়া লিবিয়ায় অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়ও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেয় সালেহ আহমাদ তাকরিম। ওই প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জনের পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননাও অর্জন বাংলাদেশি এ হাফেজের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102