ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আন্দোলন করে আ’লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না: কৃষিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৭ বার পঠিত

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আন্দোলনের মুখে কখনো আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়নি। তাই যতই সমাবেশ করেন, সরকারের পতন হবে না।’

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো দিন সেনাবাহিনীর সাহায্য নিয়ে ক্ষমতায় বসেনি। আন্দোলনের কারণেও কখনো আওয়ামী লীগ সরকারের পতন হয়নি। যত সমাবেশই করুন, সরকারের পতন হবে না। সরকারের পতন হবে নির্বাচনের মাধ্যমে। আমরা নির্বাচন কমিশন করে দিয়েছি। আইন করে নির্বাচন কমিশন করা হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব একটি সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করা।’

বিএনপিসহ বিরোধী দলগুলোর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবির প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, ‘আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান, নিরপেক্ষ সরকার চান। পৃথিবীর কোথায় তত্ত্বাবধায়ক সরকার আছে? জাপান, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে নিরপেক্ষ সরকার রয়েছে?’

অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. আব্দুর রহিম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102