ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১২০ টাকা মজুরি: আন্দোলন প্রত্যাহারের পরও মিটিং-মিছিলে চা শ্রমিকরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৯ বার পঠিত

১২০ টাকা মজুরিতেই কাজে ফেরার সিদ্ধান্ত হলেও বিভিন্ন চা বাগানে জড়ো হয়ে মিটিং-মিছিল অব্যাহত রেখেছেন সাধারণ চা শ্রমিকরা। সোমবার (২২ আগস্ট) মৌলভীবাজারের বিভিন্ন চা বাগান ঘুরে এমনটাই দেখা যায়।

তারা বলছেন, ‘প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে। আমরা এ সিদ্ধান্ত মানি না।’

রাজনগর চা বাগানের চা শ্রমিক নেতা লাচনা পাশি জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী নিজে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা বিশ্বাস করি না।

আন্দোলন প্রত্যাহারের পরও ফের মিটিং-মিছিলে চা শ্রমিকরা

চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিপংকর ঘোষ জাগো নিউজকে বলেন, লংলা ভ্যালির করিমপুর, ইটা, উদনা, মাথিউরা, রাজনগর ও লুহাইউনি চা বাগানের শ্রমিকরা দুপুর পর্যন্ত কাজে যোগ দেননি।

বিষয়টি নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, সিদ্ধান্তে ম্যাসেজ পৌঁছাতে হয়ত একটু দেরি হচ্ছে। দুপুরের পর কিছু কিছু বাগানের শ্রমিকরা কাজে যোগ দেবে। আগামীকালের মধ্যে সব বাগানের শ্রমিকরা কাজে যাবেন।

রোববার (২১ আগস্ট) মধ্যরাতে মৌলভীবাজারের জেলা প্রশাসক কার্যালয়ে শ্রমিক নেতা ও প্রশাসন মিলে এক বৈঠকে আগের মজুরিতে বাগানে কাজে ফেরার সিদ্ধান্ত হয়। এতে চা-শ্রমিকরা তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102