ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আপত্তিকর অবস্থায় ফেলে ব্ল্যাকমেইল করতেন রোমানা স্বর্ণা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

সাবেক স্বামীর মামলায় গ্রেফতার মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে আদালতে তোলা হয়েছে। শুক্রবার বিকালে তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে হাজিরা করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য স্বর্ণাকে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে বলে মোহাম্মদ থানা সূত্র জানিয়েছে।

এর আগে, নিত্য নতুন প্রতারণার মাধ্যমে সাবেক স্বামীর কাছ থেকে দেড় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়া স্বর্ণাকে গ্রেফতার করে পুলিশ। গবিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল।

রুমানার সাবেক স্বামী সৌদি প্রবাসী কামরুল হাসান জুয়েল দাবি করেছেন, ‌‘আমার খালাতো ভাইয়ের মাধ্যমকে তার সঙ্গে পরিচয় হয়। পরিচয় হওয়ার এক পর্যায়ে সে ফেসবুকে আমাকে অ্যাড করে। সে অসহায়ত্ব প্রকাশ করে বলে আমার একটা ছেলে আছে, লেখাপড়া করাতে পারি না। মিডিয়াতে কাজ হয় না। এক কাজ করো আমাকে তুমি একটা উবার কিনে দাও, যেটা দিয়ে আমি চলতে পারবো। আমি ১৮ লাখ টাকা দিয়ে উবার কিনে দেই। আমার সর্বমোট দুই কোটি টাকার মতো নিয়েছে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘ভুক্তভোগী জুয়েল যখন বিদেশ থেকে আসলো, তখন সে তার এই স্বর্ণার বাড়িতে গেল। সেসময় এই প্রতারকচক্র করলো কি, তাকে আরো প্রতারণা করার জন্য উলঙ্গ করে ছবি তুললো। এরপর তাকে বললো তুমি যদি আরো টাকা না দাও তাহলে এই ছবি ফেসবুক ও ইন্টারনেটে ছেড়ে দিব। সেই ভয়ে ভুক্তভোগী আরো কিছু টাকা দিলেন।’

অর্থাৎ আপত্তিকর অবস্থায় ফেলে ব্ল্যাকমেইল করতেন রোমানার স্বর্ণা এমনটাই পুলিশের ভাষ্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102