মার্কিন তারকা এবং ২০১২ সালের মিস ইউনিভার্স বিজয়ী অলিভিয়া কুলপোকে আপত্তিকর পোশাক পরায় প্লেনে উঠতে বাধা দিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।
বৃহস্পতিবার কাবো সান লুকাস আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সূত্র: ডেইলি মেইল।
২৯ বছর বয়সি এ তারকার বোনের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়—কালো কার্ডিগান, স্পোর্টস ব্রা ও বাইকার শর্টস পরে বিমানে উঠতে যাচ্ছিলেন অলিভিয়া কুলপো। আর তাতেই আপত্তি জানায় আমেরিকান এয়ারলাইন্স।
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের সাবেক এ প্রেমিকা জানায়, তার পোশাক নিয়ে আপত্তি তুলে তাকে শরীর ঢেকে প্লেনে উঠতে বলেছে এয়ারলাইন্স কোম্পানিটি। পরে অবশ্য ধূসর হুডি পরে নিজেকে ঢাকতে দেখা গেছে।
এ সময় তিনি আরও অভিযোগ করেছেন, তাঁর চেয়ে সল্পবসনা নারীও প্লেনে উঠেছেন, কিন্তু তাঁদের কোনো বাধা দেয়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।