ads
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আপত্তিকর ভিডিও প্রকাশ : জামালপুরের সেই ডিসির শাস্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি), বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), আহমেদ কবীরকে বিভাগীয় শাস্তি দেওয়া হয়েছে। তিনি আর কখনও পদোন্নতি পাবেন না। জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ আজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, জামালপুরের ঘটনায় আহমেদ কবীরকে শাস্তি দেওয়া হয়েছে। তাঁকে নিম্ন পদে নামিয়ে দেওয়া হয়েছে। তাঁর কখনও পদোন্নতি হবে না। তিনি উপসচিব হিসেবে তাঁর চাকরি জীবন শেষ করবেন।

২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জামালপুরের তৎকালীন ডিসি আহমেদ কবীরের সঙ্গে তাঁর অফিসের এক নারী সহকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ ঘটনায় গোটা সিভিল প্রশাসনসহ দেশব্যাপী সমালোচনার জন্ম দেন ওই ডিসি।

ওই সময় আহমেদ কবীরকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করা হলে তাতে তিনি দোষী সাব্যস্ত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102