ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আপনাদের বউ ও প্রেমিকা সাবধানে রাখেন : নাসিরের সাবেক প্রেমিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

সম্প্রতি বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। তার বিয়েকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় চলছে বিতর্ক। কারণ নাসিরের স্ত্রী তামিমা সুলতানা আগে বিবাহিত ছিলেন। তামিমা আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন।

এ অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরিও করেছেন তামিমার আগের স্বামী রাকিব হাসান।

এদিকে এবার এ ঘটনায় জড়ানোর প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা সুবাহ শাহ হুমায়রা। তিনি নিজেকে নাসিরের সাবেক প্রেমিকা দাবি করে ফেসবুক লাইভে এসেছেন। তাকে বিরক্ত করার প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, এসব না করে সবাই সবার বউ ও প্রেমিকাদের যেন সাবধানে রাখেন। নইলে হয়তো নাসিরের মতো কেউ ভাগিয়ে নিয়ে যাবে।

সুবাহ লাইভে বলেন, ‘অতিষ্ঠ হয়ে গেছি। তাই লাইভে না এসে পারলাম না। প্রতিটি মানুষের জীবনে প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ থাকতে পারে। নাসিরের সঙ্গে আমার অতীত তো ২০১৮ সালেই শেষ। কেন আপনারা নাসির আর তার স্ত্রীর বিয়ের মধ্যে জড়াচ্ছেন। কেন তাদের ছবি আমাকে পাঠাচ্ছেন। দয়া করে অতীতকে নিয়ে টানাটানি করবেন না। আমার জীবনকে অতিষ্ঠ করবেন না।’

‘নাসিরের সঙ্গে ব্রেকআপের পর আমি সিনেমা, মডেলিং ও পরিবার নিয়ে ভালো আছি। আমার কাজ নিয়ে নেটিজেনরা আলোচনা করুক। নাসির বিয়ে করেছেন, এটা স্বাভাবিক ঘটনা। আমি আমার নতুন বয়ফ্রেন্ড নিয়ে ভালো আছি। আমাকে আমার মতো থাকতে দিন। কেন আপনারা আবার আমার পেছনে লেগেছেন। আপনারা নিজের চরকায় তেল দেন। আপনাদের বউ, প্রেমিকা কী করে, সেগুলোর খবর রাখেন। তাদের সাবধানে রাখেন যেন ভেগে না যায়’- লাইভে যোগ করেন সুবাহ।

তিনি উত্তেজিত হয়ে নেটিজেনদের সাবধান করে বলেন, ‘মানসিকতা পরিবর্তন করুন। নইলে যারা মন্তব্য করছেন, তাদের সবার নামে সাইবার ক্রাইমে অভিযোগ করব।’

প্রসঙ্গত, ২০১৮ সালে কয়েকটি সিনেমায় নাম লিখিয়ে নায়িকা হিসেবে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন সুবাহ। তবে এখন পর্যন্ত তার কোনো সিনেমা মুক্তি পায়নি। কাজ চলছে তার অভিনীত সিনেমাগুলোর। বর্তমানে তিনি প্রেম-প্রেমিক বাদ দিয়ে ক্যারিয়ারেই মনযোগ দিতে চান বলে জানালেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102