ads
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে মামলা বিচারের জন্য প্রস্তুত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৭৭ বার পঠিত

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে।

আজ রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক মামলার ‘অভিযোগপত্র দেখিলাম’ বলে স্বাক্ষর করেন। এরপর মামলাটি বিচারের জন্য নির্দেশ দেন। গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

নথি থেকে জানা গেছে, ২০১৭ সালে বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ‘অবৈধ সম্পদ’ খুঁজতে তাঁর প্রতিষ্ঠানের পাঁচটি বিক্রয়কেন্দ্রে ওই বছরের ১৪ ও ১৫ মে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

প্রতিষ্ঠানটির গুলশান ডিসিসি মার্কেট, গুলশান অ্যাভিনিউ, উত্তরা, সীমান্ত স্কয়ার ও মৌচাকের শোরুমে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৫ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরা সাময়িকভাবে জব্দ করা হয়।

পরে ওই বছরের ১২ আগস্ট দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পাঁচটি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণ ও হীরা জব্দের ঘটনায় এবং এসব মূল্যবান ধাতু কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে তাঁর বিরুদ্ধে মামলাগুলো করা হয়।

এর মধ্যে গুলশান থানায় দুটি, ধানমণ্ডি থানায় একটি, উত্তরা থানায় একটি ও রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102