ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানদের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গণি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

দেশ ছাড়ার পর এবার আফগানিস্তানের সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইলেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ গণি।

বুধবার (৮ সেপ্টেম্বর) টুইটবার্তায় জানান, দেশে রক্তপাত এড়াতেই দেশ ছেড়েছেন তিনি। একই সঙ্গে বিবৃতিতে তিনি কোষাগার থেকে কোটি ডলার চুরির অভিযোগ অস্বীকার করেছেন।

আশরাফ গণি লিখেছেন, কাবুল ছেড়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি মনে করি বন্দুক নীরব রাখা, কাবুল ও শহরের ৬০ লাখ মানুষের জীবন রক্ষার জন্য এছাড়া কোনও পথ ছিল না।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থানরত গণি আরও লিখেছেন, আমার উত্তরসুরীর মতো এমনভাবে আমার অধ্যায়ের সমাপ্তি ছিল গভীর বেদনা ও অনুতাপের। আমি ভিন্নভাবে এটির সমাধান করতে পারিনি বলে আফগান জনগণের কাছে ক্ষমা চাইছি।

এদিকে, দেশটির সব সরকারি কর্মচারীদের নতুন সরকারের সাথে, নতুন উদ্যমে কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন তালেবান প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। বলেন, তাদের সব নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেইসাথে পশ্চিমা বাহিনীকে সহায়তাকারী সব কর্মকর্তাকে সাধারণ ক্ষমার কথাও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102