ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তানে অর্থ সহায়তা স্থগিত করল বিশ্বব্যাংক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৭ বার পঠিত

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে চলমান বিভিন্ন প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক।

বুধবার এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) আফগানিস্তানে সহায়তা স্থগিত করে।

আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান ‘দেশটিতে উন্নয়ন সম্ভাবনা, বিশেষ করে নারীদের’ ওপর কেমন প্রভাব ফেলবে তা নিয়ে চিন্তিত বিশ্বব্যাংক।

এ ছাড়া তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাইডেন প্রশাসনও আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ আটকে রাখে।

বিশ্বব্যাংকের এক মুখপাত্র বলেন, আমরা আফগানিস্তানে আমাদের কার্যক্রম স্থগিত করেছি। একই সঙ্গে আমরা আমাদের অভ্যন্তরীণ নীতি এবং পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করছি।

‘আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমরা আলোচনা অব্যাহত রাখব। অংশীদারদের নিয়ে এমন উপায় খুঁজছি যেন আমরা আফগানিস্তানের জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখতে পারি’, যোগ করেন ওই মুখপাত্র।

২০০২ সাল থেকে ওয়াশিংটনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে ৫.৩ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

গত শুক্রবার কাবুলে থাকা বিশ্বব্যাংকের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের আফগানিস্তান থেকে নিরাপদে পাকিস্তানে সরিয়ে নেওয়া হয়।

১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। দেশের অধিকাংশ এলাকাই এখন সশস্ত্র গোষ্ঠীটির দখলে। এখন তারা আফগানিস্তানের ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102