ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তানে আচমকা বন্যায় ৫০ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

আফগানিস্তানে প্রবল বৃষ্টিপাতের জেরে কয়েকটি প্রদেশে আচমকা বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। আফগানিস্তান টাইমসের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি জানান, গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির ১৭টি প্রদেশ কর্দমাক্ত পানিতে তলিয়ে গেছে। এতে ৫০ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, বন্যায় এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

ভারী বৃষ্টিপাতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এতে পথে এসে দাঁড়িয়েছে অন্তত ৪৬০টি পরিবার। এছাড়া বন্যার তাণ্ডবে প্রায় আড়াই হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তামিম

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। তাদের কাছে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।

ভুক্তভোগী প্রতিটি পরিবারকে ৫০ হাজার আফগানি (আফগান মুদ্রা) এবং আহতদের জনপ্রতি ২৫ হাজার আফগানি করে দেয়া হবে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হেরাত প্রদেশ। সেখানে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এরপর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে ঘোর, বাদাখশান, বামিয়ান, বাঘলানের মতো প্রদেশগুলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102