ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তানে আটকে পড়াদের চলতি সপ্তাহে দেশে আনা হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের চলতি সপ্তাহেই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। বর্তমানে আফগানিস্তানে ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন বলে জানা গেছে।

রবিবার গণমাধ্যমকে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যে কয়জন বাংলাদেশি আফগানিস্তানে আটকে পড়েছেন, আমরা খুবই আশাবাদী শিগগিরই তারা বাংলাদেশে ফেরত আসতে পারবেন। আমরা ত্রিপক্ষীয় মাধ্যমে কিছু মানুষের সহায়তায় বেশ অনেক দূর এগিয়েছি। আশা করছি এ সপ্তাহের মধ্যে ফিরে আসতে পারবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু তাসখন্দ নয়, বিভিন্ন স্থান দিয়ে তাদের ফেরত আনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উজবেকিস্তানসহ আশপাশের দেশগুলোর কাছে বাংলাদেশিদের ফেরত আনতে ট্রানজিট চাওয়া হয়েছে। অনেক দেশেই ট্রানজিট দিতে রাজি রয়েছে। ফলে যাকে যেখান থেকে সুবিধা সেখান থেকে ফেরত আনার ব্যবস্থা করা হবে।

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসার পর বিদেশি নাগরিকেরা আফগানিস্তান ছাড়ছেন। কিন্তু পর্যাপ্ত ফ্লাইট না থাকায় অনেকেই আটকা পড়েছেন। সব মিলিয়ে আফগানিস্তানের প্রায় ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102