ads
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তানে জাতিসংঘের দপ্তরে হামলায় নিরাপত্তারক্ষী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৯ বার পঠিত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে জাতিসংঘের দপ্তরে হামলায় এক নিরাপত্তারক্ষী নিহত এবং আরও কয়েক জন আহত হয়েছেন।

জাতিসংঘ বলেছে, আফগানিস্তানের ‘সরকারবিরোধী’ সশস্ত্র ব্যক্তিরা এ হামলা চালিয়েছে। খবর রয়টার্সের।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এরি কানকো এই হামলার হোতাদের চিহ্নিত করে শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, হামলায় জাতিসংঘের কোনো কর্মীর ক্ষতি হয়নি।

জাতিসংঘের কর্মীদের দাবি, পূর্ব পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছে, হামলাকারীরা জাতিসংঘ দপ্তরের প্রবেশপথে গুলি চালায় ও গ্রেনেড নিক্ষেপ করে।

জাতিসংঘের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি দিবরা লিওন এ হামলাকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

যেকোনো যুদ্ধে জাতিসংঘের কোনো স্থাপনা বা কর্মীর ওপর হামলা নিষিদ্ধ এবং এ ধরনের হামলা যুদ্ধাপরাধ বলে বিবেচিত হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102