আফগানিস্তানে নতুন সরকারের রূপরেখা তৈরিতে ব্যস্ত সময় পার করছে তালেবানরা। কাবুলে এসে গতকাল সংগঠনটির নেতাদের সাথে বৈঠক করেছেন রাজনৈতিক শাখার প্রধান আব্দুল গনি বারাদার।
প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৩১ আগস্টের পর আসতে পারে নতুন সরকারের ঘোষণা।
এছাড়া দেশটির রাজধানী কাবুল নাকি কান্দাহার হবে, সেটি নিয়েও চলছে আলোচনা। তালেবানরা ক্ষমতা দখলের সপ্তাহ পার হলেও, কাবুল বিমানবন্দরে কমেনি দেশ ছাড়তে মরিয়া মানুষের ভিড়।
এছাড়া, কাবুলে আইএসের আফগান শাখার হামলার শঙ্কা করছে যুক্তরাষ্ট্র। তাই মার্কিন নাগরিকদের এই বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে তারা।
গত ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের তিন দিনের মধ্যে আফগানিস্তানে কাতারের দোহা থেকে একটি বিশেষ বিমানে করে আরও কয়েকজন জ্যেষ্ঠ তালেবান নেতাকে নিয়ে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে এসেছিলেন ফিরেছেন মোল্লাহ বারাদার।