ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তানে মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত
কাবুলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইউয়ের সঙ্গে বৈঠকে তালেবান নেতারা। ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে তালেবান। ইতোমধ্যেই অর্থনৈতিক দুরাবস্থায় পড়েছে দেশটি।

এমন পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশ গুটিয়ে নিলেও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দূতাবাস খোলা রাখার প্রতিশ্রুতির কথা জানিয়েছে চীন। একই সঙ্গে দেশটি আফগানিস্তানকে মানবিক সহায়তা দিয়ে যাবে।

সোমবার কাবুলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইউয়ের সঙ্গে বৈঠক করেন কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের উপপ্রধান আবদুল সালাম হানাফি।

বৈঠক সম্পর্কে তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইম বলেন, গতকাল চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন আবদুল সালাম হানাফি। তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

রাষ্ট্রদূত ওয়াং আফগানিস্তানে চীনের মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন বলেও জানান তালেবান মুখপাত্র।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আফগানিস্তান ইস্যুতে চীনের অবস্থান সামঞ্জস্যপূর্ণ ও স্পষ্ট।

ওয়াং ওয়েবিন বলেন, আমরা সব সময় আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতাকে শ্রদ্ধা করি। আফগান জনগণের স্বাধীনভাবে তাদের জাতীয় অবস্থার উপযোগী উন্নয়নের পথ বেছে নেওয়ার বিষয়কে আমরা সমর্থন করি।

এর আগে তালেবানের শীর্ষ নেতা আব্দুস সালাম হানাফি চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ জিয়াংহাওয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102