ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তানে যুদ্ধ শেষ, তালেবানের ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৪ বার পঠিত

আফগানিস্তানে যুদ্ধ শেষ বলে ঘোষণা দিয়েছে তালেবান। দেশটির রাজধানী কাবুলে প্রেসিডেন্সিয়াল প্যালেস দখল এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশ ত্যাগের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি হয়েছে।

সোমবার বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি রোববার দেশত্যাগ করেন।

ঘানি বলেছেন, রক্তপাত এড়াতে তার হাতে আর কোনো বিকল্প ছিল না।

রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, লাখো মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।  ‘সংঘাত এড়ানোর জন্যই’ আমি কাবুল ছেড়েছি।

কাবুলে তালেবান ঢোকার পর শহরে আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে ইউরোপের দেশগুলো তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে হিমশিম খাচ্ছে। দেশ ছাড়তে মরিয়া শত শত আফগানও কাবুল বিমানবন্দরে এসে ভিড় করেছেন।

এমন পরিস্থিতিতে তালেবানের রাজনৈতিক শাখার মুখপাত্র মোহাম্মদ নাইম আলজাজিরাকে বলেন, তালেবান বিচ্ছিন্ন হয়ে থাকতে চায় না।  আফগানিস্তানের নতুন সরকার কেমন হবে তা দ্রুতই জানিয়ে দেওয়া হবে।

তালেবানের এ মুখপাত্র শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমাদের দেশে যুদ্ধ শেষ।’

মোহাম্মদ নাইম আরও বলেন, আমরা সেই জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছি, যেখানে আমরা পৌঁছাতে চেয়েছিলাম; আমরা দেশের ও নাগরিকদের স্বাধীনতা চেয়েছিলাম। অন্যের ওপর আক্রমণ করার জন্য আমরা আমাদের ভূমি কাউকেই ব্যবহার করতে দেব না এবং আমরা অন্যের ক্ষতি করতে চাই না।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। তালেবান দেশটির ৩৪টির মধ্যে অধিকাংশ প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে। সর্বশেষ কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় গোষ্ঠীটি। এখন তারা দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102