ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তানে সাংবাদিককে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

‘পক্ষপাতদুষ্ট প্রতিবেদনের বিরুদ্ধে’ তালেবানের দেয়া হুঁশিয়ারির একদিন পরই বৃহস্পতিবার (০৬ মে) আফগানিস্তানের কান্দাহার শহরে গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কান্দাহার সিটি পুলিশের মুখপাত্র জামাল নাসির বারেকজাই এএফপিকে বলেছেন, নেওয়াত রাওয়ানকে ‘অজ্ঞাত বন্দুকধারীরা হত্যা করেছে’।

গত মাসে যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে অর্থ মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি দেশের শীর্ষস্থানীয় ব্রডকাস্টার টোলো নিউজের জনপ্রিয় টক শো অনুষ্ঠানের আয়োজক ছিলেন।

টুইটারে টোলো নিউজের প্রধান লুৎফুল্লাহ নাজাফিজাদা বলেছেন, ‘বন্ধু ও সাবেক সহকর্মী রাওয়ানকে গুলি করে হত্যার খবর শুনে মর্মাহত হয়েছি।’

সাম্প্রতিক মাসগুলোতে সাংবাদিকদের হত্যার জন্য তালেবানকে দোষ দেয়া হলেও তারা রাওয়ানের হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

এর আগে বুধবার (০৫ মে) তালেবানের এক মুখপাত্র সতর্ক করে বলেন, ‘পক্ষপাতদুষ্ট সংবাদ’ প্রচার করা মিডিয়া কর্মীদের ‘জবাবদিহি’ করতে হবে।

এদিকে প্রেসিডেন্ট আশরাফ ঘানি রাওয়ানের হত্যাকাণ্ডকে তালেবানের ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন।

তিনি এক বিবৃতি বলেন, ‘সন্ত্রাসীরা মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করতে পারবে না।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ২০২০ সালে আফগানিস্তানে ১১ সাংবাদিককে হত্যা করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত চারজন খুন হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102