ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তান থেকে ফিরলেন আটকে পড়া ৮৭ ভারতীয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৪ বার পঠিত

কাবুলে আটকে পড়া ৮৭ জন ভারতীয় দেশে ফিরলেন। রবিবার ভোরে এয়ার ইন্ডিয়ার দুটি বিশেষ বিমান তাদের নিয়ে দিল্লি বিমান বন্দরে পৌঁছেছে। তবে ভারতীয়দের সঙ্গে নেপালের দুই নাগরিকও দিল্লি ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

আফগানিস্তানের বিভিন্ন শহরে হাজার খানেক ভারতীয় এখনো আটকে রয়েছেন। তাদের মধ্যে ৩০০ জনকে রবিবারই দেশে ফেরানো হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

রবিবার দিল্লি বিমানবন্দরে নামা দুটি বিমানের কোনোটিই অবশ্য আফগানিস্তান থেকে ওড়েনি। একটি বিমান ভারতীয়দের নিয়ে রওনা হয় তাজিকিস্তানের রাজধানী দশানবে থেকে। অন্য বিমানটি কাতারের রাজধানী দোহা থেকে। কাবুল থেকে ওই দুই বিমানবন্দরে ভারতীয়দের নিয়ে আসা হয় ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বিমান ও গাড়িতে।

রবিবার ভারতীয়দের ফেরার খবর টুইটারে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি লিখেছেন, ‘আফগানিস্তান থেকে ভারতীয়দের নিয়ে ঘরে ফিরছি। এয়ার ইন্ডিয়া ১৯৫৬ ইতিমধ্যেই ৮৭ জন ভারতীয়কে তাজিকিস্তান থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছে। ভারতীয়দের নিয়ে আরও বেশ কয়েকটি বিমান দেশে ফিরতে চলেছে।’

তবে দিল্লিতে পৌঁছলেও এখনই ঘরে ফেরা হবে না এই ভারতীয়দের। করোনা পরীক্ষা করার পর রিপোর্ট আসা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102