ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তান সিরিজে আমি প্যাসেঞ্জার ছিলাম : সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩৬ বার পঠিত

সোমবার (৭ মার্চ) দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাকিব বলেন, আফগানদের বিপক্ষে নিজেকে প্যাসেঞ্জার মনে হয়েছে। মানসিক ও শারীরিকভাবে ভালো অবস্থায় নেই বলেও জানান তিনি।

সাকিব বলেন, ‘আফগানিস্তান সিরিজে আমার কাছে মনে হয়েছে আমি একজন প্যাসেঞ্জার। আমি যেটা হয়ে কখনই থাকতে চাই না। আমি একদমই খেলাটা উপভোগ করতে পারিনি, পুরো সিরিজটাই টি-টোয়েন্টি এবং ওয়ানডে। আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি। আমার কাছে মনে হয় না এরকম মন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকায় আমার জন্য খেলাটা ঠিক হবে।

এই বিষয়ে আমি জালাল ভাইয়ের (ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস) সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন দুইদিন উনিও চিন্তা করবেন, আমাকেও চিন্তা করতে বলেছেন। তারপর একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বা হবে বলে আমি মনে করি।’

প্রশ্ন উঠে আসন্ন সফরের আগে দল রেখে একা তার বিদেশ যাত্রা নিয়ে। সাকিব জানান, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে তিনি দুবাই থেকে ঘুরে আসতে চান। দুবাইতেই কেন যাচ্ছেন, এমন প্রশ্ন করা হলেও বিষয়টি এড়িয়ে যান তিনি। বলেন, পরে জানতে পারবেন। এমনকী এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে শ্যুটিং সম্পর্কিত বিষয় কি না, এমন প্রশ্নের জবাবে টাইগার অলরাউন্ডার বলেন, ধরে নেন ওই রকমই কিছু একটা, দেখতে পারবেন।

তবে বেশিক্ষণ আর বিষয়টি চাপা রাখলেন না সাকিব। দুবাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার আগেই বিমানবন্দরে তোলা একটি সেলফি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন ‘ফ্যানটাস্টিক ট্যুর স্টার্টেড উইথ অপ্পো’। অর্থাৎ-অপ্পোর সঙ্গে দারুণ একটি ট্যুর শুরু হলো।

সাকিব অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলের সঙ্গে না থাকার ইঙ্গিত দিয়ে রাখলেন এদিন। তিনি বলেন, ‘আমি মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, আমার মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। এ কারণেই আমার মনে হয়, আমি যদি একটা বিরতি পাই, যদি ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে।’

তবে সাকিব কবে নাগাদ ফিরবেন সে বিষয়ে দেননি কোনো সঠিক উত্তর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সাকিবের না থাকাটা এক প্রকার নিশ্চিতই বলা চলে। অন্তত ওয়ানডে সিরিজে খেলবেন না সেটা জানালেন নিজ মুখেই। সাকিব বলেন, ‘হয়তো ১৫-২০ দিনের বিশ্রাম শেষে ক্রিকেটে আমার আগ্রহটা আসতে পারে। হয়তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দলের সঙ্গে যোগ দিতে পারি।’

আরেক প্রশ্নের জবাবে সাকিব নিশ্চয়তা দিতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে আগামী মে মাসে টাইগারদের থাকা দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও। সাকিব বলেন, ‘আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে দুই মাস সময় যেহেতু আছে, হয়তো ফিরতেও পারি।’

এর আগে অবশ্য সাকিব জানিয়েছেন, তিনি বোর্ড থেকে ৬ মাসের ছুটি চেয়ে চিঠি লেখেননি। তার চিঠিটি ছিল আগামী নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত সময়ের জন্য ছুটি চেয়ে। সাকিব বলেন, ‘একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমি বোর্ড থেকে ৬ মাসের ছুটি চাইনি। সাদা বলের খেলায় মনোযোগ বাড়াতে আগামী নভেম্বরের মাঝ পর্যন্ত টেস্ট না খেলতে চেয়ে চিঠি দিয়েছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102