ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগান মসজিদে জুমায় বিস্ফোরণে ইমামসহ আহত ১২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

আফগানিস্তানে আবারও জুমার নামাজের সময় মসজিদে হামলার ঘটনা ঘটলো।

দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিন ঘর এলাকার একটি মসজিদে বিস্ফোরণে তিন জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিস্ফোরণে মৃত্যু ও আহতের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আমি স্পিন ঘর জেলার একটি মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণের খবর পেয়েছি।

নানগারহার প্রদেশের সরকারি মুখপাত্র ক্বারি হানিফ বার্তাসংস্থা এপিকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগে থেকেই মসজিদে বোমাটি পেতে রাখে দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দা অতল শিনওয়ারি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, দুপুর দেড়টার দিকে মসজিদের ভেতর থেকেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আরও একজন বাসিন্দাও একই কথা বলেছেন।

এফপিকে স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক জানান, এ হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। তবে আলজাজিরা এখনও নিহতের সংখ্যা নিশ্চিত করেনি।

চলতি বছরের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমা মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী আইএস-এর আফগান শাখার সন্ত্রাসীরা শুক্রবার জুমার নামাজকে টার্গেট করে হামলা চালিয়ে আসছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102