ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২১ বার পঠিত

বাংলাদেশে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র আমাদের অনুরোধ করেছে, কিছু আফগানকে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য। তবে, আমরা তাদের বলেছি, আশ্রয় দিতে পারলে আমরাও খুশী হতাম, তবে আমরা ইতোমধ্যেই ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আমাদের আর কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, আফগানিস্তানে জনগণের সরকার হলে আমরা, তাদের সঙ্গে থাকবো। আফগানিস্তানের পরিস্থিতি আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।

বিদেশের মিশনগুলোতে পাসপোর্ট সংকট নিয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, পাসপোর্ট সরবরাহ করে পাসপোর্ট অধিদপ্তর। তবে প্রিন্টিং না করতে পারার জন্য এই সংকট তৈরি হয়েছে। এখন আবার প্রিন্টিং শুরু হয়েছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102