ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগান হিন্দু শিখদের আশ্রয় দেবে ভারত: মোদি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে আফগানিস্তান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব ঘোষণা মতোই আফগান হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দফতরগুলিকে দেখতে বললেন তিনি। এছাড়া নির্দেশ দিলেন আফগানিস্তানের সাধারণ মানুষ সাহায্য চাইলে তাদের পাশে দাঁড়াতে হবে।

জানা গেছে, মোদি বৈঠকে জানিয়েছেন, ভারত কেবলমাত্র নিজের দেশের নাগরিকদের রক্ষা করবে না। তিনি বলেছেন, ‘‘আফগানিস্তানে সংখ্যালঘু শিখ ও হিন্দুদের অবশ্যই আমাদের আশ্রয় দিতে হবে। যে আফগান ভাইবোনেরা সাহায্যের জন্য ভারতের দিকে তাকিয়ে আছেন, তাদেরও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে হবে।’’ সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেবল আফগান হিন্দু ও শিখ শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছিল। আশ্রয় দেওয়ার কথা না বললেও সাহায্যের প্রসঙ্গ তুলে মঙ্গলবার মোদি সেই বৃত্তে নিয়ে এলেন অন্য আফগান নাগরিকদেরও।

ভারতীয় বিমান বাহিনীর বিমানে মঙ্গলবার আফগানিস্তান থেকে সেদেশে ফিরেছেন ১৪০ জন ভারতীয়। এর মধ্যে রয়েছেন আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন, দূতাবাসের কর্মী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) কর্মী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ট্যান্ডন দেশে ফিরেই হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠকে। সেখানে তিনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102