ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আফিফের মতো খেলোয়াড় সহজে পাওয়া যায় না’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৬২ বার পঠিত

আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ছিলেন না আফিফ হোসেন। আইরিশদের বিপক্ষে ফিরতি সিরিজেও নেই তিনি। অনেকের ধারণা, ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই এই মিডল-অর্ডার ব্যাটার।

তবে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ জানিয়েছেন, আফিফ একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।

কাল মিরপুর স্টেডিয়ামে খালেদ মাহমুদ বলেন, ‘আমি সবসময় আফিফকে বাংলাদেশ দলে দেখি। এখনো সে তরুণ। তার সামর্থ্য আছে। তার মতো খেলোয়াড় সহজে পাওয়া সম্ভব না। যে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’ তিনি বলেন, ‘কিছুদিন আগে আফিফ-মিরাজের দারুণ জুটিতে আমরা আফগানিস্তানের বিপক্ষে কঠিন ম্যাচ জিতেছি। ঢাকা লিগেও আফিফ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। শেষ ম্যাচেও আফিফের অবদান ছিল। সে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’

আবাহনীর হয়ে ১০ ম্যাচে ৫৫.৭৫ গড় ও ১১৪.৯৫ স্ট্রাইক রেটে ৪৪৬ রান করেছেন আফিফ। এ মৌসুমেই লিস্ট-এ ক্রিকেটে পেয়েছেন প্রথম সেঞ্চুরি। তাকে অধিনায়ক করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102