ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফিফ-সোহানের ‘ম্যাচিউরিটিতে’ খুশি মাহমুদউল্লাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৫ বার পঠিত

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জয়ে অন্যতম নায়ক ছিলেন আফিফ-সোহান। তাদের অবিছিন্ন ৫৬ রানের জুটিতে আট বল হাতে রেখেই দ্বিতীয়বারের মতো অজি বধ করেন বাংলাদেশ। আর তাদের ‘ম্যাচিউরিটিতে’ ধরনের পারফর্মে অনেক বেশি খুশি টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়কের কন্ঠে ছিল তরুণ আফিফ-নুরুলের বন্দনা। ‘আফিফ-সোহান (নুরুল হাসান) যেভাবে দলের বিপদে দাড়িয়ে ম্যাচটা শেষ করে আসল, তা দেখতে অনেক বেশি খুশির। তারা অনেক ম্যাচিউরিটি দেখিয়েছে।’

তবে অজিদের অল্পরানে বেধে দেওয়াতে বোলারদের কৃতিত্ব দিতে ভুললেন না অধিনায়ক। ‘আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করে তাদের (অজি) ১২০ (১২১ রান) রানে আটকে দিয়েছে। কিন্তু সাকিব ব্যাট এবং বলে দুর্দান্ত পারফর্ম করে দেখিয়ে সে দলের জন্য কতটা গুরুপ্তপূর্ণ। আমি মনে করি এই কন্ডিশনে মুস্তাফিজ সব সময় ভালো এবং কার্যকরী। শরিফুল আসলেই ভালো বোলিং করেছে। অন্য বোলারাও ভালো ছিলো। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে এগোচ্ছি।’

হারের কারণ হিসেবে অজি অধিনায়ক মনে করেছেন তাদের কম রান সংগ্রহ। তবে টার্গেট ছুড়ে বোলারদের কাজে খুশি ম্যাথু ওয়েড। ‘আমরা আজ একটা ভালো পজিশনে ছিলাম (বোলিংয়ে)। কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের ইনিংসের শেষ চার ওভারে ভালো ব্যাট করতে পারিনি। খুবই দুঃখজনক! এই পিচে ১৩০-১৪০ রান আমাদের জন্য ভালো স্কোর হতো।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102