ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ২৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪১ বার পঠিত

আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির উত্তরাঞ্চলীয় বনাঞ্চল এবং সেখান থেকে লোকালয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার পর হতাহতের এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফ প্রদেশে দাবানলে ২৪ জন মারা গেছেন। এ ছাড়া সেতিফে আরও দুজন মারা গেছেন। সম্পর্কে তারা মা ও মেয়ে।

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে— আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বনাঞ্চলে ছড়িয়ে পড়া ওই দাবানল এখনো চলছে এবং বুধবার সন্ধ্যায়ও অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টার নিয়ে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ছাড়া দাবানলের কারণে উত্তর আফ্রিকার এ বিভিন্ন প্রদেশের প্রায় ৩৫০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এল টারফে দাবানল সবচেয়ে বেশি ছড়িয়েছে এবং এটিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। প্রদেশটিতে ১৬টি দাবানলের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে সেতিফে মারা যাওয়া মা-মেয়ের বয়স যথাক্রমে ৫৮ বছর এবং ৩৬ বছর। তবে তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। সেখানকার কর্মকর্তারা বলেছেন, দাবানল কয়েক ডজন বাড়ি এবং গ্রামে ছড়িয়ে পড়েছে।

বিবিসি বলছে, আলজেরিয়ার উত্তরাঞ্চলে প্রতি বছর বনাঞ্চলে দাবানল হয়ে থাকে। গত বছর এ কারণে সেখানে ৯০ জন মারা গেছে বলে মনে করা হয়। এ ছাড়া দাবানলের কারণে ২০২১ সালে এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102