ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফ্রিকার দেশ সুদানে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৪ বার পঠিত

আফ্রিকার দেশ সুদানে গত কয়েকদিন ধরে চলছে ব্যাপক সংঘর্ষ। এমন পরিস্থিতিতে নিজ নাগরিকদের দেশে ফিরিয়ে আনছে বিশ্বের বিভিন্ন দেশ।

দেশে ফিরতে ইচ্ছুক সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ মিশন। তাদের এই হটলাইন নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে খারতুমে বাংলাদেশ মিশনে এখন পর্যন্ত ৭০০ বাংলাদেশি দেশে ফিরতে আগ্রহ জানিয়ে নিবন্ধন করেছেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক তারিকুল ইসলাম বৃহস্পতিবার যুগান্তরকে এই তথ্য জানান।

তিনি বলেন, খারতুমে বাংলাদেশ দূতাবাস যে অঞ্চলে অবস্থিত, সেখানে পরিস্থিতি ভালো নয়। তাই দূতাবাসের কর্মকর্তারা রাজধানীর আশপাশে নিরাপদ স্থানে সরে গিয়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয় তদারকি করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশে ফিরতে আগ্রহীরা নিচের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।

ইকরামুল হক
থার্ড সেক্রেটারি
+২৩৪ ৯০৯ ৭৫৫ ১৭৯০ (হোয়াটসঅ্যাপ)

অথবা
মো. জাহাঙ্গীর আলম
প্রশাসনিক কর্মকর্তা
+৮৮০১৭৩৭১২৫৩৪৯
(হোয়াটসঅ্যাপ)

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102