ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবজাল রিমান্ডে, হদিস নেই রুবিনার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

রিমান্ড মঞ্জুরের এক সপ্তাহ পর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অফিস সহকারী আবজালকে জিজ্ঞাসাবাদ শুরু করল দুদক। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে কারাগার থেকে দুদক কার্যালয়ে আনা হয়। দুদক সচিব জানান, ধরাছোঁয়ার বাইরে থাকা আবজালের স্ত্রী রুবিনা খানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

১২শ’ টাকা বেতনে চাকরিতে ঢুকে ২০ বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আবজাল। গড়েছেন ফরিদপুরে দুটি অট্টালিকা। ঢাকায় তিনটি বাড়ি ও ৬ টি ফ্ল্যাটসহ দেশের বিভিন্ন জেলায় আরও ২৪টি প্লট ও ফ্ল্যাটের মালিক আবজাল দম্পত্তি। অভিযোগ রয়েছে, প্রায় তিনশ’ কোটি টাকা পাচারের।

১৪ দিনের রিমান্ড মঞ্জুরের এক সপ্তাহ পর রোববার আবজালকে কারাগার থেকে আনা হয় দুদক কার্যালয়ে। দুদক সচিব দিলোয়ার বখত জানান, দেশে-বিদেশে তার আরও কী কী সম্পত্তি আছে সেটা জানার জন্যই এ রিমান্ড।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর স্বামী নিজে এসে ধরা দিলেও এখনো ধরাছোঁয়ার বাইরে স্ত্রী রুবিনা খান। দুদক সচিব আবারও জানান, রুবিনা খানকে খুঁজছেন তারা।

অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারের অভিযোগে গত বছরের ২৭ জুন আবজাল ও স্ত্রী রুবিনা খানের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102