ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারও ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪০ বার পঠিত

ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ এবং ইরানের গণমাধ্যম মেহের নিউজ জানায়, রোববার (৪ মার্চ) ইরাকের বালাদ এলাকায় মার্কিন বিমানঘাঁটিতে একাধিক রকেট হামলা হয়েছে। মার্কিন সেনাদের আবাসিক এলাকায় রকেট দুটি আঘাত হানলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইরাকের নিরাপত্তা বাহিনী জানায়, রকেট দুটি মার্কিন ঘাঁটির বাইরে এসে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কারা এ হামলা করেছে, তা জানা সম্ভব হয়নি। তবে এ হামলার জন্য বরাবরের মতো ইরানকেই দায়ী করছে মার্কিন বাহিনী। ইরাকের রাজধানী থেকে ৮০ কিলোমিটার উত্তরে পল্লী এলাকায় বালাক মার্কিন বিমানঘাঁটিটি অবস্থিত। এ ঘাঁটিতে গত মাসেও দুটি রকেট হামলা হয়েছে। এ ছাড়া গত ২০ মার্চ আরেকটি মার্কিন ঘাঁটিতে জোড়া রকেট হামলায় দুই সেনা আহত হন।

সম্প্রতি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আশঙ্কাজনক হারে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102