ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারও জয়ের পথে ট্রুডোর দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

কানাডায় আগাম নির্বাচনে জয় লাভ করেছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কনজারেভেটিভ পার্টির থেকে বেশি আসন পাওয়ায় দেশটিতে ক্ষমতার পরিবর্তন হচ্ছে না।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে কানাডিয়ান সিটিভি নেটওয়ার্ক ও সিবিসির নির্বাচনের প্রাথমিকের ফলাফলের আভাসের বরাত এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে জয়ের পর দলটি কতটা শক্তিশালী সরকার গঠন করতে পারবে সেই সংশ্লিষ্ট প্রশ্ন অব্যাহত রয়েছে।

এদিকে দ্য ওয়াল স্ট্রেট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে এবারের নির্বাচনে এগিয়ে যাওয়ার মাধ্যমে তৃতীয়বারের মতো জয় পেতে যাচ্ছেন। তবে ভোট গণনা অব্যাহত থাকায় দলটি কত বড় জয় লাভ করতে যাচ্ছেন তা স্পষ্ট নয়।

এছাড়া সিটিভি ও সিবিসির নির্বাচনের ফলাফলের আভাসে বলা হয়েছে, সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৪১টি নির্বাচনী জেলায় নেতৃত্ব দিচ্ছেন লিবারেল পার্টি এবং তাদের বিরোধী দল ১০০ আসনে।

প্রসঙ্গত, লিবারেল পার্টির নির্বাচনে জয় লাভ করার জন্য ১৭০টি আসনে জয় পেতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102