ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারও তাপমাত্রা বাড়ছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

টানা তাপদাহের মাঝেই ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাবে ঝড়-বৃষ্টি হয়। এতে উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হলেও তাপমাত্রা কমায় জনজীবনে স্বস্তি নেমেছিল। কিন্তু ঘূর্ণিঝড় না যেতেই আবার তাপপ্রবাহ বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানায়। তবে রাতের তাপমাত্রা আগের মতো থাকবে বলেও জানায় আবহাওয়া অফিস।

বুলেটিনে আরও জানানো হয়, শনিবার সকাল পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকায় ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল।

এদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত ময়মনসিংহে ২৮ মিলিমিটার হয়েছে বলেও জানানো হয় বুলেটিনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102