ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারও দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

রাজধানীর ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

ওয়ারী থানার ডিউটি অফিসার উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে রাজধানী সুপার মার্কেটের সামনের রাস্তায় মৃত অবস্থায় পরে ছিল ওই ব্যক্তি। পরে খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যান ওই ব্যক্তি। তার বাসা গ্যান্ডারিয়া এলাকায়। আত্মীয় স্বজনকে খবর দেয়া হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এর আগে, গত ২৪ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই (বৃহস্পতিবার, ২৫ নভেম্বর) পান্থপথ এলাকায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন আরেক ব্যক্তি। দুই দুর্ঘটনাতেই চালকদের গ্রেপ্তার করা হয়েছে। দুই সিটি করপোরেশনই গঠন করেছে তদন্ত কমিটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102