করোনা সংক্রমণ বাড়ায়র ইতালিতে আবারো তিন দিনের কঠোর লকডাউন শুর হয়েছে। শনিবার (৩ এপ্রিল) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির সব অঞ্চলে এই মুহুর্তে সর্বোচ্চ মাত্রার কড়াকড়ি অর্থাৎ ‘রেড জোন’ জারি করা আছে। ইতালিতে চলমান তৃতীয় ঢেউ বা থার্ড ওয়েবে এরইমধ্যে দৈনিক ২০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। দেশটিতে অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, প্রার্থনালয়গুলো খোলা থাকলেও পুন্যার্থীদের নিজ নিজ অঞ্চলে সেবা নিতে বলা হয়েছে।
ইতালিতে এ পর্যন্ত এক লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া ৩ কোটি ৬ লাখ ২৯ হাজার মানুষ প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।