ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারো এক ফ্রেমে তাহসান-পূর্ণিমা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৫৯ বার পঠিত

জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। যিনি এখনো তার তারুণ্য ধরে রেখেছেন অবিশ্বাস্যভাবে। যা তার প্রতি ভক্তদের আকর্ষিত হওয়ার অন্যতম কারণ। দীর্ঘদিনের বিরতির পর করোনার ভয় কাটিয়ে অভিনয়ে ব্যস্ততা বৃদ্ধি করছেন তিনি। নতুন বছরের শুরু থেকে ছবির পাশাপাশি নাটকেও অভিনয় করছেন তিনি। একই সঙ্গে ওয়েব ফিল্মের কাজের কথাও জানিয়েছেন।

নতুন নাটক প্রসঙ্গে পূর্ণিমা বলেন, প্রায় দুই বছর পর নাটকে অভিনয় করেছি। ২০১৯ সালের বিশ্ব ভালোবাসা দিবসে সাগর জাহানের পরিচালনায় সর্বশেষ একটি নাটকে অভিনয় করেছিলাম। একই পরিচালকের পরিচালনায় আবারো নাটকে অভিনয় করলাম। এটির নাম ‘এই পৃথিবী আমাদের’। আগের নাটকের মতো এতেও আমার সহশিল্পী তাহসান। নাটকটিতে অভিনয় করে বেশ ভালো লেগেছে। আমি যে ধরনের গল্পের নাটকে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি, এটি তেমনই। আগামী ঈদের আরো কিছু নাটকে অভিনয়ের কথা চলছে। পছন্দের গল্প হলে অভিনয়ের ইচ্ছা আছে।

নতুন ছবিতে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, নতুন একটি ছবিতে অভিনয় করব আগামী মাসে। এটি একটি ওয়েব ফিল্ম। পরিচালনা করবেন অমিতাভ রেজা। এরই মধ্যে স্ক্রিপ্ট পেয়েছি। আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এ ছবির চরিত্রে মানিয়ে নেয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। আশা করছি, এটি উপভোগ্য হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102